বিচিত্র — ১৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আমারে ডাক দিল কে ভিতর পানে—ওরা যে ডাকতে জানে।আশ্বিনে ওই শিউলিশাখেমৌমাছিরে যেমন ডাকেপ্রভাতে সৌরভের গানে।ঘরছাড়া আজ ঘর পেল যে, আপন মনে রইল ম’জে।হাওয়ায় হাওয়ায় কেমন ক’রে খবর যে তার পৌঁছল রেঘর-ছাড়া এই মেঘের কানে।