বিচিত্র — ৩৪
গীতবিতান
আয় আয় রে পাগল, ভুলবি রে চল্ আপনাকে,তোর একটুখানির আপনাকেতুই ফিরিস নে আর এই চাকাটার ঘুরপাকে।কোন্ হঠাৎ হাওয়ার ঢেউ উঠেতোর ঘরের আগল যায় টুটে,ওরে সুযোগ ধরিস, বেরিয়ে পড়িস সেই ফাঁকে—তোর দুয়ার-ভাঙার সেই ফাঁকে।নানান গোলে তুফান তোলে চার দিকে—তুই বুঝিস নে, মন, ফিরবি কখন কার দিকে।তোর আপন বুকের মাঝখানেকী যে বাজায় কে যে সেই জানে—ওরে পথের খবর মিলবে রে তোর সেই ডাকে—তোর আপন বুকের সেই ডাকে।