বিচিত্র — ৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

দুই হাতে—কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে দুই হাতে,সুপ্তি ছুটে নৃত্য উঠে নিত্য নূতন সংঘাতে।বাজে ফুলে, বাজে কাঁটায়, আলোছায়ার জোয়ার-ভাঁটায়,প্রাণের মাঝে ওই-যে বাজে দুঃখে সুখে শঙ্কাতে।তালে তালে সাঁঝ-সকালে রূপ-সাগরে ঢেউ লাগে।সাদা-কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রঙ জাগে।এই তালে তোর গান বেঁধে নে— কান্নাহাসির তান সেধে নে,ডাক দিল শোন মরণ বাঁচন নাচন-সভায় তঙ্কাতে।