বিচিত্র — ৫১
গীতবিতান
যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলেঝঙ্কারধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে,বদ্ধমোচন ছন্দে তখন নেমে এলে নিঝরিণী—তোমারে চিনি, তোমারে চিনি।সিন্ধুমিলনসঙ্গীতেমাতিয়া উঠেছ পাষাণশাসন লঙ্ঘিতেঅধীর ছন্দে ওগো মহাবিদ্রোহিণী—তোমারে চিনি, তোমারে চিনি।হে নিঃশঙ্কিতা,আত্ম-হারানো রুদ্রতালের নূপুরঝঙ্কৃতা,মৃত্যুতোরণতরণ-চরণ-চারিণীচিরদিন অভিসারিণী,তোমারে চিনি।