বিচিত্র — ৬৮
গীতবিতান
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে—তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে।ছায়ার মতন মিলায় ধরণী, কুল নাহি পায় আশার তরণী,মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে।কিছু বাঁধা পড়িল না কেবলই বাসনা-বাঁধনে।কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর-সাধনে।আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা,দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে।