বিচিত্র — ৭৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে পরশ করল তোরেঅস্তরবির তুলিখানি চুরি ক’রে।হাওয়ার বুকে যে চঞ্চলের গোপন বাসাবনে বনে বয়ে বেড়াস তারি ভাষা,অপ্সরীদের দোলের খেলার ফুলের রেণুপাঠায় কে তোর পাখায় ভ’রে।যে গুণী তার কীর্তিনাশার বিপুল নেশায়চিকন রেখার লিখন মেলে শূন্যে মেশায়,সুর বাধে আর সুর যে হারায় পলে পলে—গান গেয়ে যে চলে তারা দলে দলে—তার হারা সুর নাচের নেশায়ডানাতে তোর পড়ল ঝরে।