বিচিত্র — ৮১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসেকী উচ্ছ্বাসেক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা।ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলাপ্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি‘এসেছে কি– এসেছে কি।’

আর বছরেই এমনি দিনেই ফাগুন মাসেকী উচ্ছ্বাসেনাচের মাতন লাগল শিরীষ-ডালেস্বর্গপুরের কোন্ নূপুরের তালে।প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল, ‘শুনাও দেখিআসে নি কি— আসে নি কি।’

আবার কখন এমনি দিনেই ফাগুন মাসেকী আশ্বাসেডালগুলি তার রইবে শ্রবণ পেতেঅলখ জনের চরণ-শব্দে মেতে।প্রত্যহ তার মর্মরস্বর বলবে আমায় কী বিশ্বাসে,‘সে কি আসে— সে কি আসে।’

প্রশ্ন জানাই পুষ্পবিভোর ফাগুন মাসেকী আশ্বাসে,‘হায় গো, আমার ভাগ্য-রাতের তারা,নিমেষ-গণন হয় নি কি মোর সারা।’প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলোমেলো—‘সে কি এল— সে কি এল।’