বিচিত্র — ৮৫
গীতবিতান
দূরদেশী সেই রাখাল ছেলেআমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে।গাইল কী গান সেই তা জানে, সুর বাজে তার আমার প্রাণে—বলো দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে।আমি তারে শুধাই যবে ‘কী তোমারে দিব আনি’—সে শুধু কয়, ‘আর কিছু নয়, তোমার গলার মালাখানি।’
দিই যদি তো কী দাম দেবে যায় বেলা সেই ভাব্না ভেবে—ফিরে এসে দেখি ধুলায় বাঁশিটি তার গেছে ফেলে।