ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ১০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

বজাও রে মোহন বাঁশি।সারা দিবসক বিরহদহনদুখমরমক তিয়াষ নাশি।

রিঝ-মন-ভেদন বাঁশরিবাদনকঁহা শিখলি রে কান!—হানে থিরথির মরম-অবশকরলহু লহু মধুময় বাণ।ধসধস করতহ উরহ বিয়াকুলু,ঢুলু ঢুলু অবশ নয়ান।কত শত বরষক বাত সোঁয়ারয়অধীর করয় পরান।কত শত আশা পূরল না বঁধু,কত সুখ করল পয়ান।পহু গো, কত শত পীরিতযাতনহিয়ে বিঁধাওল বাণ।হৃদয় উদাসয় নয়ন উছাসয়দারুণ মধুময় গান।সাধ যায় ইহ যমুনা-বারিমডারব দগধ পরান।সাধ যায়, বঁধু, রাখি চরণ তবহৃদয়মাঝ হৃদয়েশ—হৃদয়জুড়াওন বদনচন্দ্র তবহেরব জীবনশেষ।সাধ যায় ইহ চাঁদমকিরণেকুসুমিত কুঞ্জবিতানেবসন্তবায়ে প্রাণ মিশায়ববাঁশিক-সুমধুর তানে।প্রাণ ভৈবে মঝু বেণুগীতময়,রাধাময় তব বেণু।জয় জয় মাধব জয় জয় রাধা,চরণে প্রণমে ভানু।