স্বদেশ — ১৮
গীতবিতান
আগে চল্, আগে চল্ ভাই!পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে,
বেঁচে মরে কিবা ফল ভাই!আগে চল্, আগে চল্ ভাই॥প্রতি নিমেষেই যেতেছে সময়,দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়—‘সময় সময়’ ক’রে পাঁজি পুঁথি ধ’রেসময় কোথা পাবি বল্ ভাই!আগে চল্, আগে চল্ ভাই॥
পিছায়ে যে আছে তারে ডেকে নাওনিয়ে যাও সাথে করে—কেহ নাহি আসে, একা চলে যাওমহত্ত্বের পথ ধরে।পিছু হতে ডাকে মায়ার কাঁদন,ছিঁড়ে চলে যাও মোহের বাঁধন—সাধিতে হইবে প্রাণের সাধন,মিছে নয়নের জল ভাই!আগে চল্, আগে চল্ ভাই॥
চিরদিন আছি ভিখারির বেশেজগতের পথপাশে—যারা চলে যায় কৃপাচোখে চায়,পদধুলা উড়ে আসে।ধুলিশয্যা ছেড়ে ওঠো ওঠো সবেমানবের সাথে যোগ দিতে হবে—তা যদি না পারো চেয়ে দেখো তবেঐ আছে রসাতল ভাই!আগে চল্, আগে চল্ ভাই॥