গীতালি — ১০৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

যাস নে কোথাও ধেয়ে,দেখ্‌ রে কেবল চেয়ে।ঐ যে পুরব-গগন-মূলেসোনার বরন পালটি তুলেআসছে তরী বেয়ে,দেখ্‌ রে কেবল চেয়ে॥

যে আঁধার-তটেআনন্দ-গান রটে।অনেক দিনের অভিসারেঅগম গহন জীবন-পারেপৌঁছিল তোর নেয়ে,দেখ্‌ রে কেবল চেয়ে॥

ঐ যে রে তোর তরীআলোয় গেল ভরি।চরণে তার বরণডালাকোন্ কাননের বহে মালা।গন্ধে গগন ছেয়ে?দেখ্ রে কেবল চেয়ে॥