গীতালি — ১৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

তোমার মোহন রূপেকে রয় ভুলে।জানি না কি, মরণ নাচেনাচে গো ওই চরণ-মূলে।শরৎ-আলোর আঁচল টুটেকিসের ঝলক নেচে উঠে,ঝড় এনেছ এলোচুলে।মোহন রূপে কে রয় ভুলে॥

কাঁপন ধরে বাতাসেতে—পাকা ধানের তরাস লাগে,শিউরে ওঠে ভরা খেতে।জানি গো, আজ হাহারবেতোমার পূজা সারা হবেনিখিল-অশ্রু-সাগর-কূলে।মোহন রূপে কে রয় ভুলে॥