গীতালি — ২৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

যে থাকে থাক্‌-না দ্বারে,যে যাবি যা-না পারে।যদি ঐ ভোরের পাখি।তোরি নাম যায় রে ডাকি,একা তুই চলে যা রে॥

কুঁড়ি চায়, আঁধার রাতেশিশিরের রসে মাতে।ফোটা ফুল চায় না নিশা,প্রাণে তার আলোর তৃষা,কাঁদে সে অন্ধকারে॥