গীতালি — ৩০
নাই কি রে তীর, নাই কি রে তোর তরী।কেবলি কি ঢেউ আছে তোর।হায় রে, লাজে মরি।ঝড়ের কালো মেঘের পানেতাকিয়ে আছিস আকুল প্রাণে,দেখিস নে কি কাণ্ডারী তোরহাসে যে হাল ধরি॥
নিশার স্বপ্ন তোরসেই কি এতই সত্য হল,ঘুচল না তার ঘোর?প্রভাত আসে তোমার পানেআলোর রথে, আশার গানে—সে খবর কি দেয় নি কানেআঁধার বিভাবরী॥