গীতালি — ৩১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

নাই বা ডাক, রইব তোমার দ্বারে;মুখ ফিরালে ফিরব না এইবারে।বসব তোমার পথের ধুলার পরে,এড়িয়ে আমায় চলবে কেমন করে।তোমার তরে যে জন গাঁথে মালা।গানের কুসুম জুগিয়ে দেব তারে॥

রইব তোমার ফসল-খেতের কাছেযেথায় তোমার পায়ের চিহ্ন আছে।জেগে রব গভীর উপবাসেঅন্ন তোমার আপনি যেথায় আসে।যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বালবসে রব সেথায় অন্ধকারে॥