গীতালি — ৩২
না বাঁচাবে আমায় যদিমারবে কেন তবে।কিসের তরে এই আয়োজন।এমন কলরবে।অগ্নিবাণে তূণ যে ভরা,চরণ-ভরে কাঁপে ধরা,জীবন-দাতা মেতেছ যেমরণ-মহোৎসবে॥
বক্ষ আমার এমন ক’রেবিদীর্ণ যে করউৎস যদি না বাহিরায়হবে কেমনতরো।এই যে আমার ব্যথার খনিজোগাবে ঐ মুকুটমণি—মরণ-দুখে জাগাব মোরজীবনবল্লভে॥