গীতালি — ৪০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

মনকে হোথায় বসিয়ে রাখিস নে।তোর ফাটল-ধরা ভাঙা ঘরেধুলার ‘পরে পড়ে থাকিস নে।ওরে অবশ, ওরে খেপা,মাটির পরে ফেলবি রে পা,তারে নিয়ে গায়ে মাখিস নে॥

ঐ প্রদীপ আর জ্বালিয়ে রাখিস নে—রাত্রি যে তোর ভোর হয়েছে।স্বপন নিয়ে পড়ে থাকিস নে॥উঠল এবার প্রভাত-রবি,খোলা পথে বাহির হবি,মিথ্যা ধুলায় আকাশ ঢাকিস নে॥