গীতালি — ৬৩
এদের পানে তাকাই আমি,বক্ষে কাঁপে ভয়।সব পেরিয়ে তোমায় দেখি,আর তো কিছু নয়।একটুখানি সামনে আমারআঁধার জেগে থাকে,সেইটুকুতে সূর্যতারাসবই আমার ঢাকে।তার উপরে চেয়ে দেখিআলোয় আলোময়।
ছোটো আমার বড়ো হয় যেযখন টানি কাছে-বড়ো তখন কেমন করেলুকায় তারি পাছে।
কাছের পানে তাকিয়ে আমারদিন তো গেছে কেটে,এবার যেন সন্ধ্যাবেলায়।কাছের ক্ষুধা মেটে—এতকাল যে রইলে দূরেতোমারি হোক জয়॥