গীতালি — ৮১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

সরিয়ে দিয়ে আমার ঘুমেরপর্দাখানিডেকে গেল নিশীথ-রাতেকে না জানি।কোন্ গগনের দিশাহারাতন্দ্রাবিহীন একটি তারা?কোন্ রজনীর দুঃস্বপনেরআর্তবাণী?ডেকে গেল নিশীথ-রাতেকে না জানি॥

আঁধার রাতে ভয় এসেছেকোন্ সে নীড়েবোঝাই তরী ডুবল কোথায়পাষাণ-তীরে।

এই ধরণীর বক্ষ টুটেএ কী রোদন এল ছুটেআমার বক্ষে বিরাম-হারাবেদন হানি?ডেকে গেল নিশীথ-রাতেকে না জানি॥