গীতালি — ৮৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

আমি পথিক, পথ আমারি সাথি।দিন সে কাটায় গনি গনিবিশ্বলোকের চরণ-ধ্বনি,তারার আলোয় গায় সে সারারাতি।কত যুগের রথের রেখা।বক্ষে তাহার আঁকে লেখা,কত কালের ক্লান্ত আশা।ঘুমায় তাহার ধুলায় আঁচল পাতি॥

বাহির হলেম কবে সে নাই মনে।যাত্রা আমার চলার পাকেএই পথেরই বাঁকে বাঁকেনূতন হল প্রতি ক্ষণে ক্ষণে।যত আশা পথের আশা,পথে যেতেই ভালোবাসা,পথে চলার নিত্যরসেদিনে দিনে জীবন ওঠে মাতি॥