চিত্রা
চয়নিকা
জগতের মাঝে কত বিচিত্র তুমি হেতুমি বিচিত্ররূপিণী।অযুত আলোকে ঝলসিছ নীল গগনেআকুল পুলকে উলসিছ ফুল-কাননে,দ্যুলোকে ভূলোকে বিলসিছ চল-চরণেতুমি চঞ্চল-গামিনী।মুখর নূপুর বাজিছে সুদূর আকাশে,অলক-গন্ধ উড়িছে মন্দ বাতাসে,মধুর নৃত্যে নিখিল-চিত্তে বিকাশে,কত মঞ্জুল রাগিণী।কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত,কত-যে ছন্দে কত সংগীতে রটিত,
কত না গ্রন্থে কত না কণ্ঠে পঠিত,তব অসংখ্য কাহিনী।জগতের মাঝে কত বিচিত্র তুমি হেতুমি বিচিত্ররূপিণী।অন্তর মাঝে শুধু তুমি একা একাকীতুমি অন্তর-ব্যাপিনী।একটি স্বপ্ন মুগ্ধ সজল নয়নে,একটি পদ্ম-হৃদয়-বৃন্ত-শয়নে,একটি চন্দ্র অসীম চিত্ত-গগনে,চারিদিকে চির-যামিনী।অকূল শাস্তি, সেথায় বিপুল বিরতি,একটি ভক্ত করিছে নিত্য আরতি,নাহি কাল দেশ, তুমি অনিমেষ মুরতি,তুমি অচপল দামিনী।ধীর গম্ভীর গভীর মৌন-মহিমাস্বচ্ছ অতল স্নিগ্ধ নয়ন-নীলিমা,স্থির হাসিখানি উষালোক-সম অসীমাঅয়ি প্রশান্ত-হাসিনী।অন্তর মাঝে তুমি শুধু একা একাকীতুমি অন্তরবাসিনী।