প্রস্তর মূর্ত্তি

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

চিত্রা

হে নির্ব্বাক্‌ অচঞ্চল পাষাণ-সুন্দরী,দাঁড়ায়ে রয়েছ তুমি কত বর্ষ ধরি’অনম্বরা অনাসক্তা চির একাকিনীআপন সৌন্দর্য্য ধ্যানে দিবস যামিনীতপস্যা-মগনা। সংসারের কোলাহলতােমারে আঘাত করে নিয়ত নিস্ফল,-জন্ম মৃত্যু দুঃখ সুখ অন্ত অভ্যুদয়তরঙ্গিত চারিদিকে চরাচরময়,তুমি উদাসিনী! মহাকাল পদতলেমুগ্ধনেত্রে ঊর্দ্ধমুখে রাত্রিদিন বলে“কথা কও, কথা কও, কথা কও প্রিয়ে,কথা কও, মৌন বধু, রয়েছি চাহিয়ে!”তুমি চির বাক্যহীন, তব মহাবাণীপাষাণে আবদ্ধ, ওগাে সুন্দরী পাষাণী!