প্রৌঢ়

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

চিত্রা

যৌবন নদীর স্রোতে তীব্র বেগভরেএকদিন ছুটেছিনু; বসন্ত পবনউঠেছিল উচ্ছ্বসিয়া;—তীর-উপবনছেয়েছিল ফুল্লফুলে;—তরুশাখা পরেগেয়েছিল পিককুল,—আমি ভাল করে’দেখি নাই শুনি নাই কিছু-অনুক্ষণ

দুলেছিনু আলোড়িত তরঙ্গ শিখরেমত্ত সন্তরণে। আজি দিবা অবসানেসমাপ্ত করিয়া খেলা উঠিয়াছি তীরেবসিয়াছি আপনার নিভৃত কুটীরে,—বিচিত্র কল্লোল গীত পশিতেছে কানে,—কত গন্ধ আসিতেছে সায়াহ্ণ সমীরে;বিস্মিত নয়ন মেলি হেরি শূন্য পানেগগনে অনন্তলোক জাগে ধীরে ধীরে।