শেষ উপহার

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

চিত্রা

যাহা কিছু ছিল সব দিনু শেষ করে’ডালাখানি ভরে,—কাল কি আনিয়া দিব যুগল চরণেতাই ভাবি মনে।বসন্তে সকল ফুল নিঃশেষে ফুটায়ে দিয়েতরু তার পরেএকদিনে দীনহীন, শূন্যে দেবতার পানেচাহে রিক্ত করে!

আজি দিন শেষ হলে যদি মোর গানহয় অবসান,কাল প্রাতে এ গানের স্মৃতিসুখ লেশরবে না কি শেষ?শূন্য থালে মৌনকণ্ঠে নতমুখে আসি যদিতোমার সম্মুখে,তখন্ কি অগৌরবে চাহিবে না একবারভকতের মুখে?

দিই নি কি প্রাণপূর্ণ হৃদিপদ্মখানিপাদপদ্মে আনি?দিইনি কি কোনো ফুল অমর করিয়াঅশ্রুতে ভরিয়া?এত গান গাহিয়াছি, তার মাঝে নাহি কি গোহেন কোনো গানআমি চলে গেলে তবু বহিবে যে চিরদিনঅনন্ত পরাণ?

সেই কথা মনে করে দিবে না কি, নববরমাল্য তব,

ফেলিবে না আঁখি হতে একবিন্দু জলকরুণা-কোমল,আমার বসন্তশেষে রিক্তপুষ্প দীনবেশেনীরবে যে দিনছলছল আঁখিজলে দাঁড়াইব সভাতলেউপহারহীন?