অজ্ঞাত বিশ্ব
চৈতালি
জন্মেছি তোমার মাঝে ক্ষণিকের তরেঅসীম প্রকৃতি! সরল বিশ্বাসভরেতবু তোরে গৃহ ব’লে, মাতা ব’লে মানি।আজ সন্ধ্যাবেলা তোর নখদন্ত হানিপ্রচণ্ড পিশাচীরূপে ছুটিয়া গর্জিয়া,আপনার মাতৃবেশ শূন্যে বিসর্জিয়াকুটি কুটি ছিন্ন করি বৈশাখের ঝড়েধেয়ে এলি ভয়ংকরী ধূলিপক্ষ-’পরে,তৃণসম করিবারে প্রাণ উৎপাটন।সভয়ে শুধাই আজি, হে মহাভীষণ,অনন্ত আকাশপথ রুধি চারি ধারেকে তুমি সহস্রবাহু ঘিরেছ আমারে?আমার ক্ষণিক প্রাণ কে এনেছে যাচি?কোথা মোরে যেতে হবে, কেন আমি আছি?