ইছামতী নদী

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

চৈতালি

অয়ি তন্বী ইছামতী, তব তীরে তীরেশান্তি চিরকাল থাক্ কুটিরে কুটিরে—শস্যে পূর্ণ হোক ক্ষেত্র তব তটদেশে।বর্ষে বর্ষে বরষায় আনন্দিত বেশেঘনঘোর ঘটা-সাথে বজ্রবাদ্যরবেপূর্ববায়ু-কল্লোলিত তরঙ্গ-উৎসবেতুলিয়া আনন্দধ্বনি দক্ষিণে ও বামেআশ্রিত পালিত তব দুই-তট-গ্রামেসমারোহে চলে এসো শৈলগৃহ হতেসৌভাগ্যে শোভায় গর্বে উল্লসিত স্রোতে।যখন রব না আমি, রবে না এ গান,তখনো ধরার বক্ষে সঞ্চরিয়া প্রাণ,তোমার আনন্দগাথা এ বঙ্গে, পার্বতী,বর্ষে বর্ষে বাজিবেক অয়ি ইছামতী।