গান
চৈতালি
তুমি পড়িতেছ হেসেতরঙ্গের মতো এসেহৃদয়ে আমার।যৌবনসমুদ্র-মাঝেকোন্ পূর্ণিমায় আজিএসেছে জোয়ার!উচ্ছল পাগল নীরেতালে তালে ফিরে ফিরেএ মোর নির্জন তীরেকী খেলা তোমার!মোর সর্ব বক্ষ জুড়েকত নৃত্যে কত সুরেএসো কাছে যাও দূরেশতলক্ষ বার।তুমি পড়িতেছ হেসেতরঙ্গের মতো এসেহৃদয়ে আমার।
জাগরণসম তুমিআমার ললাট চুমিউদিছ নয়নে।সুষুপ্তির প্রান্ততীরেদেখা দাও ধীরে ধীরেনবীন কিরণে।দেখিতে দেখিতে শেষেসকল হৃদয়ে এসেদাঁড়াও আকুলকেশেরাতুল চরণেসকল আকাশ টুটেতোমাতে ভরিয়া উঠে,সকল কানন ফুটেজীবনে যৌবনে।জাগরণসম তুমিআমার ললাট চুমিউদিছ নয়নে।
কুসুমের মতো শ্বসিপড়িতেছ খসি খসিমোর বক্ষ-’পরে।গোপন শিশিরছলেবিন্দু বিন্দু অশ্রুজলেপ্রাণ সিক্ত করে।নিঃশব্দ সৌরভরাশিপরানে পশিছে আসি—সুখস্বপ্ন পরকাশিনিভৃত অন্তরে।পরশপুলকে-ভোরচোখে আসে ঘুমঘোর,তোমার চুম্বন মোরসর্বাঙ্গে সঞ্চরে।কুসুমের মতো শ্বসিপড়িতেছ খসি খসিমোর বক্ষ-’পরে।