দিদি

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

চৈতালি

নদীতীরে মাটি কাটে সাজাইতে পাঁজাপশ্চিমি মজুর। তাহাদেরি ছোটো মেয়েঘাটে করে আনাগোনা; কত ঘষামাজাঘটি বাটি থালা লয়ে; আসে ধেয়ে ধেয়েদিবসে শতেক বার; পিত্তলকঙ্কণপিতলের থালি-’পরে বাজে ঠন্‌ ঠন্‌;বড়ো ব্যস্ত সারাদিন— তারি ছোটো ভাই,নেড়ামাথা, কাদামাখা, গায়ে বস্ত্র নাই,পোষা প্রাণীটির মতো পিছে পিছে এসেবসি থাকে উচ্চ পাড়ে দিদির আদেশেস্থিরধৈর্যভরে। ভরা ঘট লয়ে মাথে,বাম কক্ষে থালি, যায় বালা ডান হাতেধরি শিশুকর; জননীর প্রতিনিধিকর্মভারে-অবনত অতি ছোটো দিদি।