ধ্যান
চৈতালি
যত ভালোবাসি, যত হেরি বড়ো ক’রেতত প্রিয়তমে, আমি সত্য হেরি তোরে।যত অল্প করি তোরে, তত অল্প জানি—কখনো হারায়ে ফেলি, কভু মনে আনি।আজি এ বসন্তদিনে বিকশিতমনহেরিতেছি আমি এক অপূর্ব স্বপন—যেন এ জগৎ নাহি, কিছু নাহি আর,যেন শুধু আছে এক মহাপারাবার;নাহি দিন, নাহি রাত্রি, নাহি দণ্ডপল,প্রলয়ের জলরাশি স্তব্ধ অচঞ্চল;যেন তারি মাঝখানে পূর্ণ বিকাশিয়াএকমাত্র পদ্ম তুমি রয়েছ ভাসিয়া;নিত্যকাল মহাপ্রেমে বসি বিশ্বভূপতোমা-মাঝে হেরিছেন আত্মপ্রতিরূপ।