বনে ও রাজ্যে

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

চৈতালি

সারাদিন কাটাইয়া সিংহাসন-’পরেসন্ধ্যায় পশিলা রাম শয়নের ঘরে।শয্যার আধেক অংশ শূন্য বহুকাল,তারি ’পরে রাখিলেন পরিশ্রান্ত ভাল।দেবশূন্য দেবালয়ে ভক্তের মতনবসিলেন ভূমি-’পরে সজল নয়ন;কহিলেন নতজানু কাতর নিশ্বাসে,‘যতদিন দীন হীন ছিনু বনবাসেনাহি ছিল স্বর্ণমণিমাণিক্যমুকতা,তুমি সদা ছিলে লক্ষ্মী প্রত্যক্ষ দেবতা।আজি আমি রাজ্যেশ্বর, তুমি নাই আর—আছে স্বর্ণমাণিক্যের প্রতিমা তোমার।নিত্যসুখ দীনবেশে বনে গেল ফিরে,স্বর্ণময়ী চিরব্যথা রাজার মন্দিরে।’