মৌন
চৈতালি
যাহা-কিছু বলি আজি সব বৃথা হয়,মন বলে মাথা নাড়ি—এ নয়, এ নয়।যে কথায় প্রাণ মোর পরিপূর্ণতমসে কথা বাজে না কেন এ বীণায় মম!সে শুধু ভরিয়া উঠি অশ্রুর আবেগেহৃদয়-আকাশ ঘিরে ঘনঘোর মেঘে;মাঝে মাঝে বিদ্যুতের বিদীর্ণ রেখায়অন্তর করিয়া ছিন্ন কী দেখাতে চায়!মৌন-মূক-মূঢ়-সম ঘনায়ে আঁধারেসহসা নিশীথরাত্রে কাঁদে শতধারে।বাক্যভারে রুদ্ধকণ্ঠ, রে স্তম্ভিত প্রাণ,কোথায় হারায়ে এলি তোর যত গান।বাঁশি যেন নাই, বৃথা নিশ্বাস কেবল।রাগিনীর পরিবর্তে শুধু অশ্রুজল।