পূর্ণিমায়
ছবি ও গান
যাই—যাই—ডুবে যাই-আরো আরো ডুবে যাই-বিহ্বল অবশ অচেতন-কোন্ খানে, কোন্ দূরে,নিশীথের কোন্ মাঝে,কোথা হয়ে যাই নিমগন!
হে ধরণী, পদতলেদিও না দিও না বাধাদাও মোরে দাও ছেড়ে দাও-অনন্ত দিবস নিশিএমনি ডুবিতে থাকিতোমরা সুদূরে চলে চাও।—এ কিরে উদার জ্যোৎস্না,এ কিরে গভীর নিশি,দিশে দিশে স্তব্ধতা বিস্তারি।আঁখি দুটি মুদে গেছেকোথা আছি কোথা নামিকিছু যেন বুঝিতে না পারি।দেখি দেখি আরো দেখিঅসীম উদার শূন্যেআরো দুয়ে-আরো দুরে যাই—দেখি আজি এ অনন্তেআপনা হারায়ে ফেলেআর যেন খুঁজিয়া না পাই।—তোমরা চাহিয়া থাকজোছনা-অমৃত পানেবিহ্বল বিলীন তারাগুলি।অপার দিগন্ত ওগো,থাক এ মাথার পরেদুই দিকে দুই পাখা তুলি।
গান নাই কথা নাইশব্দ নাই স্পর্শ নাইনাই ঘুম নাই জাগরণ।—কোথা কিছু নাহি জাগেসর্বাঙ্গে জোছনা লাগেসর্বাঙ্গ পুলকে অচেতন।অসীমে সুনীলে শূন্যেবিশ্ব কোথা ভেসে গেছেতারে যেন দেখা নাহি যায়-নিশীথের মাঝে শুধুমহান্ একাকী আমিঅতলেতে ডুবিয়ে কোথায়।গাও বিশ্ব গাও তুমিসুদুর অদৃশ্য হতেগাও তব নাবিকের গান-শত লক্ষ যাত্রী লয়েকোথায় যেতেছ তুমিতাই ভাবি মুদিয়া নয়ান।অনন্ত রজনী শুধুডুবে যাই নিভে যাইমরে যাই অসীম মধুরে,বিন্দু হতে বিন্দু হয়েমিশায়ে মিলায়ে যাইঅনন্তের সুদুর সুদূরে।