নৈবেদ্য — ১০
যার কাছে আছে তারা কাছে থাক্,তারা তো পাবে না জানিতেতাহাদের চেয়ে তুমি কাছে আছআমার হৃদয়খানিতে।যারা কথা বলে তাহারা বলুক,আমি কাহারেও করি না বিমুখ,তারা নাহি জানে— ভরা আছে প্রাণতব অকথিত বাণীতে।নীরবে নিয়ত রয়েছ আমারনীরব হৃদয়খানিতে।তোমার লাগিয়া কারেও হে প্রভু,পথ ছেড়ে দিতে বলিব না কভু,যত প্রেম আছে সব প্রেম মোরেতোমা-পানে রবে টানিতে।সকলের প্রেমে রবে তব প্রেমআমার হৃদয়খানিতে।সবার সহিতে তোমার বাঁধনহেরি যেন সদা এ মোর সাধন,সবার সঙ্গে পারে যেন মনেতব আরাধনা আনিতে।সবাব মিলনে তোমার মিলনজাগিবে হৃদয়খানিতে।