নৈবেদ্য — ১৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

তোমার অসীমে প্রাণমন লয়েযত দূবে আমি যাইকোথাও দুঃখ, কোথাও মৃত্যু,কোথা বিচ্ছেদ নাই।

মৃত্যু সে সবে মৃত্যুর রূপ,দুঃখ সে হয় দুঃখের কূপ,তোমা হাতে যবে স্বতন্ত্র হয়েআপনার পানে চাই।

হে পূর্ণ, তব চরণের কাছেযাহা কিছু সব আছে আছে আছে—নাই নাই ভয়, সে শুধু আমারি,নিশিদিন কাঁদি তাই।

অন্তরগ্লানি সংসাবভারপলক ফেলিতে কোথায় একাকারতোমার স্বরূপ জীবনের মাঝেরাখিবারে যদি পাই।