নৈবেদ্য — ১৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

অল্প লইয়া থাকি তাই মোরযাহা যায় তাহা যায়।কণাটুকু যদি হারায় তা লয়েপ্রাণ করে হায়-হায়।

নদীতটসম কেবলি বৃথাইপ্রবাহ আঁকড়ি রাখিবারে চাই,একে একে বুকে আঘাত করিয়াঢেউগুলি কোথা ধায়।অল্প লইয়া থাকি তাই মোরযাহা যায় তাহা যায়।

যাহা যায় আর যাহা কিছু থাকেসব কিছু দিই সঁপিয়া তোমাকেতবে নাহি ক্ষয়, সবি জেগে রয়তব মহা মহিমায়।

তোমাতে রয়েছে কত শশী ভানু,কভু না হারায় অণু পরমাণু,আমার ক্ষুদ্র হারাধনগুলিরবে না কি তব পায়।অল্প লইয়া থাকি তাই মোরযাহা যায় তাহা যায়।