নৈবেদ্য — ১৮
পাঠাইলে আজি মৃত্যুর দূতআমার ঘরের দ্বারে,তব আহ্বান করি সে বহনপার হয়ে এল পারে।
আজি এ রজনী তিমির-আঁধার,ভয়ভারাতুর হৃদয় আমার,তবু দীপ হাতে খুলি দিয়া দ্বারনমিয়া লইব তারে।পাঠাইলে আজি মৃত্যুর দূতআমার ঘরের দ্বারে।
পূজিব তাহারে জোড়কর করিব্যাকুল নয়নজলে,পূজিব তাহারে পরানের ধনসঁপিয়া চরণতলে।
আদেশ পালন করিয়া তোমারিযাবে সে আমার প্রভাত আঁধারি,শূন্য ভবনে বসি তব পায়েঅর্পিব আপনারে।পাঠাইলে আজি মৃত্যুর দূতআমার ঘরের দ্বারে।