নৈবেদ্য — ১৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রতিদিন তব গাথাগাব আমি সুমধুর—তুমি মোরে দাও কথা,তুমি মোরে দাও সুর।

তুমি যদি থাক মনেবিকচ কমলাসনে,তুমি যদি কর প্রাণতব প্রেমে পরিপূর —প্রতিদিন তব গাথাগাব আমি সুমধুর।

তুমি যদি শোন গানআমার সমুখে থাকি,সুধা যদি করে দানতোমার উদার আঁখি,

তুমি যদি দুখ-’পরেরাখ হাত স্নেহভরে,তুমি যদি সুখ হতেদম্ভ করহ দূর—প্রতিদিন তব গাথাগাব আমি সুমধুর।