নৈবেদ্য — ২৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে।

জনশূন্য ক্ষেত্র-মাঝে দীপ্ত দ্বিপ্রহরেশব্দহীন গতিহীন স্তব্ধতা উদাররয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্তপ্রসারস্বর্ণশ্যাম ডানা মেলি। ক্ষীণ নদীরেখানাহি করে গান আজি, নাহি লেখে লেখাবালুকার তটে। দূরে দূরে পল্লী যতমুদ্রিতনয়নে রৌদ্র পোহাইতে রতনিদ্রায় অলস ক্লান্ত।

এই স্তব্ধতায়শুনিতেছি তৃণে তৃণে ধুলায় ধুলায়মোর অঙ্গে বোমে বোমে, লোকে লোকান্তরেগ্রহে সূর্যে তারকায় নিত্যকাল ধ’বেঅণুপরমাণুদের নৃত্যকলরোল—তোমার আসন ঘেরি অনন্ত কল্লোল।