নৈবেদ্য — ২৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

মাঝে মাঝে কত বার ভাবি, কর্মহীনআজ নষ্ট হল বেলা, নষ্ট হল দিন।

নষ্ট হয় নাই প্রভু, সে-সকল ক্ষণ,আপনি তাদের তুমি করেছ গ্রহণওগো অন্তর্যামী দেবী অন্তরে অন্তরেগোপনে প্রচ্ছন্ন রহি কোন্ অবসরেবীজেরে অঙ্কুররূপে তুলেছ জাগায়ে,মুকুলে প্রস্ফুটবর্ণে দিয়েছ রাঙায়ে,ফুলেরে করেছ ফল রসে সমধুর,বীজে পরিণত গর্ভ। আমি নিদ্রাতুরআলস্যশয্যার ’পরেশ্রান্তিতে মরিয়াভেবেছিনু, সব কর্ম রহিল পড়িয়া।

প্রভাতে জাগিয়া উঠি মেলিনু নয়ন;দেখিনু ভরিয়া আছে আমার কানন।