নৈবেদ্য — ২৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

তুমি তবে এসো নাথ, বসো শুভক্ষণেদেহে মনে গাঁথা এই মহাসিংহাসনে।

মাের দু নয়নে ব্যাপ্ত এই নীলাম্বরেকোনো শূন্য রাখিয়ো না আর কারো তরে,আমার সাগরে শৈলে কান্তারে কাননে,আমার হৃদয়ে দেহে, সজনে নির্জনে।

জ্যোৎস্নাসুপ্ত নিশীথের নিস্তব্ধ প্রহরেআনন্দে বিষাদে গাঁথা ছায়ালোক—’পরেবসো তুমি মাঝখানে। শান্তিরস দাওআমার অশ্রুর জলে, শ্রীহস্ত বুলাওসকল স্মৃতির ’পরে, প্রেয়সীর প্রেমেমধুর মঙ্গলরূপে তুমি এসো নেমে।

সকল সংসারবন্ধে বন্ধনবিহীনতোমার মহান মুক্তি থাক্ রাত্রিদিন।