নৈবেদ্য — ৩৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

কোথা হতে আসিয়াছি, নাহি পড়ে মনেঅগণ্য যাত্রীর সাথে তীর্থদরশনেএই বসুন্ধরাতলে; লাগিয়াছে তরীনীলাকাশ সমুদ্রের ঘাটের উপরি।

শুনা যায় চারি দিকে দিবসরজনীবাজিতেছে বিরাট সংসার-শঙ্খধ্বনিলক্ষ লক্ষ জীবন-ফুৎকারে। এত বেলাযাত্রী নরনারী-সাথে করিয়াছি মেলাপুরীপ্রান্তে পান্থশালা-'পরে। স্নানে পানেঅপরাহ্ন হয়ে এল গল্পে হাসিগানে।

এখন মন্দিরে তব এসেছি, হে নাথ,নির্জনে চরণতলে করি প্রণিপাতএ জন্মের পূজা সমাপিব। তার পরনবতীর্থে যেতে হবে হে বসুধেশ্বর।