নৈবেদ্য — ৪৫
যে ভক্তি তোমারে লয়ে ধৈর্য নাহি মানে,মুহূর্তে বিহ্বল হয় নৃত্যগীতগানেভাবোন্মাদমত্ততায়, সেই জ্ঞানহারাউদ্ভ্রান্ত উচ্ছলফেন ভক্তিমদধারানাহি চাহি নাথ।
দাও ভক্তি শান্তিরস,স্নিগ্ধ সুধা পূর্ণ করি মঙ্গলকলসসংসারভবনদ্বারে। যে ভক্তি-অমৃতসমস্ত জীবনে মোর হইবে বিস্তৃতনিগূঢ় গভীর, সর্ব কর্মে দিবে বল,ব্যর্থ শুভ চেষ্টারেও করিবে সফলআনন্দে কল্যাণে। সর্ব প্রেমে দিবে তৃপ্তি,সর্ব দুঃখে দিবে ক্ষেম,সর্ব সুখে দীপ্তিদাহহীন।
সম্বরিয়া ভাব-অশ্রুনীরচিত্ত রবে পরিপূর্ণ অমত্ত গম্ভীর।