নৈবেদ্য — ৫৯
আমরা কোথায় আছি, কোথায় সুদূরেদীপহীন জীর্ণভিত্তি অবসাদপুরেভগ্নগৃহে, সহস্রের ভ্রূকুটির নীচেকুব্জপৃষ্ঠে নতশিরে; সহস্রের পিছেচলিয়াছি প্রভুত্বের তর্জনীসংকেতেকটাক্ষে কাঁপিয়া; লইয়াছি শির পেতেসহস্রশাসনশাস্ত্র।
সংকুচিতকায়াকাঁপিতেছে রচি নিজ কল্পনার ছায়া।সন্ধ্যার আঁধারে বসি নিরানন্দ ঘরেদীন-আত্মা মরিতেছে শত লক্ষ ডরে।পদে পদে ত্রস্তচিত্তে হয়ে লুণ্ঠ্যমানধূলিতলে, তোমারে যে করি অপ্রমাণ।যেন মোরা পিতৃহারা ধাই পথে পথেঅনীশ্বর অরাজক ভয়ার্ত জগতে।