নৈবেদ্য — ৬২
তব চরণের আশা, ওগো মহারাজ,ছাড়ি নাই। এত যে হীনতা, এত লাজ,তবু ছাড়ি নাই আশা। তোমার বিধানকেমনে কী ইন্দ্রজাল করে যে নির্মাণসংগোপনে সবার নয়ন-অন্তরালে,কেহ নাহি জানে। তোমার নির্দিষ্ট কালেমুহূর্তেই অসম্ভব আসে কোথা হতেআপনারে ব্যক্ত করি আপন আলোতেচিরপ্রতীক্ষিত চিরসম্ভবের বেশে।
আছ তুমি অন্তর্যামী এ লজ্জিত দেশে;সবার অজ্ঞাতসারে হৃদয়ে হৃদয়েগৃহে গৃহে রাত্রিদিন জাগরূক হয়েতোমার নিগূঢ় শক্তি করিতেছে কাজ।আমি ছাড়ি নাই আশা, ওগো মহারাজ।