নৈবেদ্য — ৬৫
স্বার্থের সমাপ্তি অপঘাতে। অকস্মাৎপরিপূর্ণ স্ফীতি-মাঝে দারুণ আঘাতবিদীর্ণ বিকীর্ণ করি চূর্ণ করে তারেকালঝঞ্ঝা-ঝংকারিত দুর্যোগ-আঁধারে।একের স্পর্ধারে কভু নাহি দেয় স্থানদীর্ঘকাল নিখিলের বিরাট বিধান।
স্বার্থ যত পূর্ণ হয় লোভক্ষুধানলতত তার বেড়ে ওঠে— বিশ্বধরাতলআপনার খাদ্য বলি না করি বিচারজঠরে পুরিতে চায়। বীভৎস আহারবীভৎস ক্ষুধারে করে নির্দয় নিলাজ,তখন গর্জিয়া নামে তব রুদ্র বাজ।
ছুটিয়াছে জাতিপ্রেম মৃত্যুর সন্ধানেবাহি স্বার্থতরী, গুপ্ত পর্বতের পানে।