নৈবেদ্য — ৭৩
আমি ভালোবাসি, দেব, এই বাঙ্গালারদিগন্তপ্রসার ক্ষেত্রে যে শান্তি উদারবিরাজ করিছে নিত্য— মুক্ত নীলাম্বরেঅচ্ছায় আলোকে গাহে বৈরাগ্যের স্বরেযে ভৈরবীগান, যে মাধুরী একাকিনীনদীর নির্জন তটে বাজায় কিংকিণীতরল কল্লোলরোলে, যে সরল স্নেহতরুচ্ছায়া-সাথে মিশি স্নিগ্ধপল্লীগেহঅঞ্চলে আবরি আছে, যে মোর ভবনআকাশে বাতাসে আর আলোকে মগনসন্তোষে কল্যাণে প্রেমে—
করো আশীর্বাদ,যখনি তোমার দূত আনিবে সংবাদতখনি তোমার কার্যে আনন্দিতমনেসব ছাড়ি যেতে পারি দুঃখে ও মরণে।