নৈবেদ্য — ৭৫
আমার সকল অঙ্গে তোমার পরশলগ্ন হয়ে রহিয়াছে রজনীদিবসপ্রাণেশ্বর, এই কথা নিত্য মনে আনিরাখিব পবিত্র করি মোর তনুখানি।মনে তুমি বিরাজিছ, হে পরমজ্ঞান,এই কথা সদা স্মরি মোর সর্বধ্যানসর্বচিন্তা হতে আমি সর্বচেষ্টা করিসর্বমিথ্যা রাখি দিব দূরে পরিহরি।
হৃদয়ে রয়েছে তব অচল আসনএই কথা মনে রেখে করিব শাসনসকল কুটিল দ্বেষ, সর্ব অমঙ্গল—প্রেমেরে রাখিব করি প্রস্ফুট নির্মল।সর্ব কর্মে তব শক্তি এই জেনে সারকরিব সকল কর্মে তোমারে প্রচার।