নৈবেদ্য — ৭৭
না গণি মনের ক্ষতি ধনের ক্ষতিতেহে বরেণ্য, এই বর দেহো মোর চিতে।যে ঐশ্বর্যে পরিপূর্ণ তোমার ভুবনএই তৃণভূমি হতে সুদূর গগন—যে আলোকে, যে সংগীতে, যে সৌন্দর্যধনে,তার মূল্য নিত্য যেন থাকে মোর মনেস্বাধীন সবল শান্ত সরল সন্তোষ।
অদৃষ্টেরে কভু যেন নাহি দিই দোষ।কোনো দুঃখ কোনো ক্ষতি অভাবের তরেবিস্বাদ না জন্মে যেন বিশ্বচরাচরেক্ষুদ্র খণ্ড হারাইয়া। ধনীর সমাজেনা হয় না হোক স্থান, জগতের মাঝেআমার আসন যেন রহে সর্ব ঠাঁই,হে দেব, একান্তচিত্তে এই বর চাই।