নৈবেদ্য — ৮১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

একাধারে তুমিই আকাশ,​​ তুমি নীড়।হে সুন্দর,​​ নীড়ে তব প্রেম সুনিবিড়প্রতি ক্ষণে নানা বর্ণে নানা গন্ধে-গীতেমুগ্ধ প্রাণ বেষ্টন করেছে চারি ভিতে।সেথা উষা ডান হাতে ধরি স্বর্ণথালানিয়ে আসে একখানি মাধুর্যের মালানীরবে পরায়ে দিতে ধরার ললাটে;সন্ধ্যা আসে নম্রমুখে ধেনুশূন্য মাঠেচিহ্নহীন পথ দিয়ে লয়ে স্বর্ণঝারিপশ্চিমসমুদ্র হতে ভরি শান্তিবারি।

তুমি যেথা আমাদের আত্মার আকাশঅপার সঞ্চারক্ষেত্র,​​ সেথা শুভ্র ভাস;দিন নাই,​​ রাত্রি নাই,​​ নাই জনপ্রাণী,বর্ণ নাই,​​ গন্ধ নাই— নাই নাই বাণী।