নৈবেদ্য — ৮৪
মুক্ত করো, মুক্ত করো নিন্দাপ্রশংসারদুশ্ছেদ্য শৃঙ্খল হতে। সে কঠিন ভারযদি খসে যায় তবে মানুষের মাঝেসহজে ফিরিব আমি সংসারের কাজে—তোমারি আদেশ শুধু জয়ী হবে নাথ।তোমার চরণপ্রান্তে করি প্রণিপাততব দণ্ড পুরস্কার অন্তরে গোপনেলইব নীরবে তুলি—
নিঃশব্দ গমনেচলে যাব কর্মক্ষেত্র-মাঝখান দিয়াবহিয়া অসংখ্য কাজে একনিষ্ঠ হিয়া,সঁপিয়া অব্যর্থ গতি সহস্র চেষ্টায়এক নিত্য ভক্তিবলে, নদী যথা ধায়লক্ষ লোকালয়-মাঝে নানা কর্ম সারিসমুদ্রের পানে লয়ে বন্ধহীন বারি।